আন্তর্জাতিক শিরোপা

ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো বাংলাদেশের মেয়েরা
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারী হকির এক গৌরবোজ্জ্বল ও সোনালী অধ্যায় রচিত হলো। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকির মেগা ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। দেশের হকি ইতিহাসে যেকোনো পর্যায়ে এটাই প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের অনন্য রেকর্ড।

নারী কাবাডি দলের জন্য ২৫ লাখ টাকা অনুদান, বিশ্বমঞ্চে সাফল্যের আশা
আধুনিক প্রশিক্ষণের জন্য জাতীয় নারী কাবাডি দলকে ২৫ লাখ টাকা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইরানে অনুষ্ঠিত ষষ্ঠ নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতায় নারী দলকে সংবর্ধনা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যথাযথ অনুশীলন আর বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে বিশ্ব আসরেও সাফল্য নিয়ে আসতে পারবেন বলে মনে করেন খেলোয়াড়রা।