আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন
ভারতে অনুষ্ঠিত বিশ্ব শ্রবণ স্বাস্থ্য খাতের বৃহত্তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক আয়োজন ‘১৬তম কোয়ালিশন অফ গ্লোবাল হিয়ারিং হেলথ কনফারেন্স ২০২৬’ এ গৌরবময় প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশ। দেশের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসকদের জাতীয় পেশাজীবী সংগঠন সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টস (এসএসএলটি) এর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেন।