সাফের আগে গোলরক্ষক বাছাইয়ে ঘরোয়া লিগের পারফরম্যান্সে জোর বিপ্লবের
সাফের আগে জাতীয় দলের গোলরক্ষক কোচকে ঘরোয়া লিগের ম্যাচ দেখার আহ্বান জানিয়েছেন বিপ্লব ভট্টাচার্য। জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক কোচের মন্তব্য, অটোমেটিক চয়েজ না বরং ঘরোয়া লিগের পারফর্মারদেরই অংশ নেয়া উচিত সাফে। সেই সঙ্গে পাইপলাইনে থাকা গোলরক্ষকদেরও মূল্যায়নের আহ্বান তার।