
নবজাতকের রোগ শনাক্তে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার ইরানের
পরমাণু প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসাবিজ্ঞানে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছে ইরান। দেশটিতে প্রায় দুই দশক ধরে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে নবজাতকদের ৫৮টি মেটাবলিজম, ডিসঅর্ডার বা বিপাকজনিত রোগ শনাক্ত ও প্রতিরোধে ডায়াগনস্টিক পরীক্ষা সম্পন্ন হচ্ছে। ইরানের বিজ্ঞানীদের অভিমত, তাদের প্রযুক্তি প্রতিবছর হাজারও শিশুকে নানা ধরনের প্রতিবন্ধকতা ও অকালমৃত্যু থেকে বাঁচাতে সক্ষম হচ্ছে। এ চিকিৎসা মডেল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে দিতে চান দেশটির চিকিৎসকরা।

ই-হেলথ কার্ড কী, পাবেন কারা? মিলবে যেসব সুবিধা
জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা (Healthcare Service) পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড (e-Health Card) চালুর ঐতিহাসিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা (Digital Healthcare System) প্রবর্তনের রূপরেখা প্রদান করেন।

গর্ভ প্রতিস্থাপনের পর ‘মিরাকল’ কন্যার মা হলেন ব্রিটিশ নারী
গর্ভ প্রতিস্থাপনের পর ‘মিরাকল’ কন্যা শিশুর মা হলেন এক ব্রিটিশ নারী। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বদান্যতায়, আর ভালোবাসার অনন্য নজির হিসেবে গর্ভ তিনি পেয়েছেন নিজেরই বোনের কাছ থেকে।