আজকের খভর
ইসলামী ব্যাংকে বিনিয়োগ করে বিপাকে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!

ইসলামী ব্যাংকে বিনিয়োগ করে বিপাকে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!

সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংকে ৫৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করে চরম বিপাকে পড়েছেন দেশের শেয়ারবাজারের লাখ লাখ বিনিয়োগকারী। গত ৮ মাস ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকায় আটকে গেছে বিশাল এ লগ্নি। এখন লভ্যাংশ দূরে থাক, মূলধন নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন তারা। দীর্ঘদিন লেনদেন বন্ধ থাকায় বাড়ছে অনিশ্চয়তা, উদ্বেগ আর আর্থিক চাপ। বিক্ষোভ আর ব্যাংকে তালা লাগিয়ে গ্রাহক আন্দোলন নজর কাড়লেও, শেয়ার বাজারের এ বিনিয়োগকারীরা থেকে গেছেন চোখের আড়ালে।

প্রশাসনিক কর্মকর্তা যোগ না দেয়ায় চরম ভোগান্তিতে হুগড়া ইউনিয়নের বাসিন্দারা

প্রশাসনিক কর্মকর্তা যোগ না দেয়ায় চরম ভোগান্তিতে হুগড়া ইউনিয়নের বাসিন্দারা

এক মাসেরও বেশি সময় আগে বদলির অর্ডার হয় ইউপি প্রশাসনিক কর্মকর্তা ডিএম শরিফুল ইসলামের। কিন্তু রহস্যজনক কারণে যোগদান না করায় ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। দিন যত যাচ্ছে ততই মানুষের ভোগান্তি বাড়ছে। এ বিষয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেও কোনো সুরাহা হচ্ছে না। নাগরিক সেবা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ (সোমবার, ২ মার্চ) হাউস অফ কমন্সে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।