আচরণ বিধিমালা

আইন থাকলেও নেই প্রয়োগ; অলিগলি ছেয়ে গেছে নিষিদ্ধ সিনথেটিক ব্যানারে
নির্বাচনি আইন আছে, বিধিমালাও আছে। তবে তা না মানার প্রবণতা রয়েছে তৃণমূল থেকে শীর্ষ সব পর্যায়ের নেতাদের মধ্যে। পরিবেশ বাঁচাতে নিষিদ্ধ করা হয়েছে যে পোস্টার এবার তার আধিক্য শহরজুড়ে কম থাকলেও অলিগলি ছেয়ে গেছে বিভিন্ন ধরনের সিনথেটিক ব্যানারে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এগুলো এখনই থামানো না গেলে অপরাধ লাগামহীন হতে পারে।

নির্বাচনি প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই আচরণবিধির গেজেট প্রকাশ
সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেয়ার নির্দেশনা আছে বিধিমালায়।