আ. লীগ ১৫ বছরে দেশের পাটকলগুলো ধ্বংস করে দিয়েছে: ড. আব্দুল মঈন
দীর্ঘ ১৫ বছরে আওয়ামী দুঃশাসন আর লুটপাটের কারণে দেশের জুটমিলগুলো ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।