সমুদ্রের তলদেশের কেবল বিচ্ছিন্ন হলে ইন্টারনেটের ভবিষ্যৎ কী, কতটা কাজে আসবে স্টারলিংক
সমুদ্রের তলদেশে থাকা ফাইবার অপটিক বা সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হলে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবস্থা সচল রাখতে ইলন মাস্কের স্টারলিংক বা স্যাটেলাইট নেটওয়ার্ক কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে—এমন প্রশ্ন সাম্প্রতিক সময়ে নতুন করে সামনে এসেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কোনো সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি যোগাযোগ রক্ষায় স্যাটেলাইট গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করতে পারলেও বিশ্বব্যাপী সাবমেরিন কেবলের পূর্ণাঙ্গ বিকল্প হওয়া এর পক্ষে সম্ভব নয়।