নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযান; আইএসআইএলের ১৭৫ যোদ্ধা নিহত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনী ও মার্কিন সামরিক বাহিনীর কয়েক দিনের যৌথ অভিযানে অন্তত ১৭৫ জন আইএসআইএল (আইএস) যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। যৌথ এই অভিযানে জঙ্গি গোষ্ঠীটির চেকপোস্ট, অস্ত্রভাণ্ডার, লজিস্টিক হাব এবং আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করে দেয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।