
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ডে গা ভাসাচ্ছেন? আগে জেনে নিন মারাত্মক ঝুঁকিগুলো
সামাজিক যোগাযোগমাধ্যমে (Social Media Trends) ঘুরে বেড়াচ্ছে পরিচিত মুখগুলোর অচেনা রেট্রো রূপ। কারও গায়ে আশির দশকের পোশাক, কারও পেছনে পুরোনো ঢাকার আবহ, আবার কেউ হয়ে উঠছেন সিনেমার কোনো জনপ্রিয় চরিত্র। ক্যামেরা বা স্টুডিওর প্রয়োজন ছাড়াই কেবল কয়েকটি প্রম্পট ও এআই অ্যাপস (AI Photo Editing Apps) দিয়ে তৈরি হচ্ছে এই আকর্ষণীয় ছবিগুলো। তবে বিনোদনের এই ট্রেন্ডে গা ভাসানোর আগে জানা জরুরি ছবি বানাতে গিয়ে নিজের কতটা সংবেদনশীল তথ্য তুলে দিচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে (AI Photo Editing Safety Guidelines & Privacy Rules)?

বাংলাদেশে মিলছে সুপার অ্যাপের সেবা
নিজস্ব সোশ্যাল মিডিয়া তৈরি হচ্ছে বাংলাদেশে। দিনের শুরু থেকে শেষ। আজকাল সকল সেবা মিলে মুঠোফোনে। প্রিয় মুহূর্ত, আলোচনা কিংবা আড্ডা। সঙ্গী মুঠোফোন। তাতে এর নানামুখী সেবার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে গ্রাহক সংখ্যা। যারা দ্রুত সেবা পেতে ব্যবহার করছে বিচিত্র ধরনের অ্যাপস। দেশি-বিদেশি এসব অ্যাপ্লিকেশন যেমন কাজের গতি বাড়িয়েছে, তেমনি সৃষ্টি করেছে নিরাপত্তা ঝুঁকিসহ নানা ভোগান্তি।