২৪ ঘণ্টায় চারটি মার্কন ‘থাড’ রাডার ধ্বংসের দাবি ইরানের
গত ২৪ ঘণ্টায় মার্কিন টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা ‘থাড’ অ্যান্টি-মিসাইল ডিফেন্স সিস্টেমের সঙ্গে যুক্ত থাকা চারটি রাডার ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। আজ (রোববার, ৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।