অ্যাডনক

হরমুজ প্রণালি এড়াতে আমিরাতের নতুন পাইপলাইন; অর্ধেক কাজ শেষ
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে পাশ কাটিয়ে তেল রপ্তানির জন্য দ্বিতীয় একটি পাইপলাইন নির্মাণের কাজ প্রায় ৫০ শতাংশ সম্পন্ন করেছে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ সময় ধরে এই নৌপথটি বন্ধ থাকায় বিকল্প পথ খুঁজছে উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (অ্যাডনক) প্রধান সুলতান আহমেদ আল জাবের গত বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে ঝুঁকি নিয়ে তেল পাচার করছে আমিরাত
হরমুজ প্রণালিতে ইরানের হামলা এড়াতে অবস্থান শনাক্তকারী যন্ত্র (ট্র্যাকার) বন্ধ রেখে গোপনে অপরিশোধিত তেল পাচার করছে সংযুক্ত আরব আমিরাত। শিল্প সংশ্লিষ্ট সূত্র ও শিপিং ডেটার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকা পড়া তেল বিক্রি করতে আমিরাত ও কিছু ক্রেতা দেশ এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।