অর্থনৈতিক নিষেধাজ্ঞা
মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা : ইরাকের ওপর ডলারের প্রভাব কীভাবে কাজে লাগাতে পারে ওয়াশিংটন

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা : ইরাকের ওপর ডলারের প্রভাব কীভাবে কাজে লাগাতে পারে ওয়াশিংটন

ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোকে ডলারভিত্তিক বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে, তা বাস্তবায়নে ইরাক একটি উদাহরণ হতে পারে। ওয়াশিংটন ইতিমধ্যে তেহরানের সঙ্গে লেনদেনের অভিযোগে ইরাকের বেশ কিছু ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশের সঙ্গে কৌশলগত মিত্রতা থাকা ইরাকের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, এমন চরম পদক্ষেপ এড়িয়ে গেছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের নতুন রূপ: মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইরানের বাণিজ্য

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের নতুন রূপ: মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইরানের বাণিজ্য

পরিবর্তন এসেছে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে যুদ্ধের প্রকৃতিতে। এখন আর এটা সামরিক যুদ্ধ নয় রূপ নিয়েছে অর্থনৈতিক যুদ্ধে। এরইমধ্যে ইরানকে কোণঠাসা করতে তেহরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ওয়াশিংটনের এসব নিষেধাজ্ঞা তেহরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমে সংশ্লিষ্ট চীন বা অন্যান্য দেশের ওপর আদৌ প্রভাব ফেলবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে।

যুক্তরাষ্ট্র-ইরান সংকট: ট্রাম্পের অর্থনৈতিক পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদ’ আখ্যা আরাঘচির

যুক্তরাষ্ট্র-ইরান সংকট: ট্রাম্পের অর্থনৈতিক পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদ’ আখ্যা আরাঘচির

তেহরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘ব্যর্থ নীতির ধারাবাহিকতা’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ ওয়াশিংটনের জন্য ‘আরও পরাজয়’ ডেকে আনবে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিউবার প্রেসিডেন্ট ও কাস্ত্রো পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

কিউবার প্রেসিডেন্ট ও কাস্ত্রো পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল, তার পরিবারের সদস্য এবং প্রভাবশালী কাস্ত্রো পরিবারের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কমিউনিস্ট শাসিত প্রতিবেশী দেশটির ওপর ওয়াশিংটনের চাপ বাড়ানোর এই সর্বশেষ পদক্ষেপে কাস্ত্রো পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অর্থসংকট কাটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সীমিত’ চুক্তিতে আগ্রহী ইরান: রয়টার্স

অর্থসংকট কাটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সীমিত’ চুক্তিতে আগ্রহী ইরান: রয়টার্স

ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘সীমিত অন্তর্র্বর্তী চুক্তির’ জন্য চেষ্টা চালাচ্ছে ইরান। বিশ্লেষক ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পরমাণু কর্মসূচিতে বড় কোনো ছাড় না দিয়েই মূলত আর্থিক স্বস্তি পাওয়া এবং সময়ক্ষেপণ করাই তেহরানের এই কৌশলের মূল লক্ষ্য। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নিষেধাজ্ঞা মানবে না চীন; তেল শোধনাগারগুলোকে সুরক্ষা দিচ্ছে বেইজিং

মার্কিন নিষেধাজ্ঞা মানবে না চীন; তেল শোধনাগারগুলোকে সুরক্ষা দিচ্ছে বেইজিং

ইরানি তেল কেনার অভিযোগে চীনের পাঁচটি তেল শোধনাগার বা রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা আটকে দিয়েছে বেইজিং। আজ (শনিবার, ২ মে) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে এই মার্কিন নিষেধাজ্ঞা ব্লক করার ঘোষণা দেয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ে খবর জানিয়েছে।

কিউবার ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ট্রাম্প; সামরিক হুমকির ইঙ্গিত

কিউবার ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ট্রাম্প; সামরিক হুমকির ইঙ্গিত

কিউবার অর্থনীতির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করেছে দেশটির সরকার। শুক্রবার এক নির্বাহী আদেশে ট্রাম্প কিউবার জ্বালানি, প্রতিরক্ষা, খনি ও আর্থিক খাতের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর এই কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবার হাভানার ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নিলেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।