
ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি, চুক্তি সই
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এ বিষয়ে চুক্তি সই হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা জানালো অর্থ মন্ত্রণালয়
জাতীয় বেতনস্কেল-২০২৬ (9th National Pay Scale 2026 Approval BD) অনুমোদনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন পে-স্কেলের একটি গেজেটের ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই ছবিতে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর বিভিন্ন ধারা ও বিধান উল্লেখ থাকায় অনেকেই তা সত্য ভেবে শেয়ার করছেন। তবে ছড়িয়ে পড়া এই ছবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ফেক (Fake Pay Scale Gazette Image) বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়।

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: অর্থমন্ত্রী
পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেয়া যাবে না জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

সচিবালয় থেকে ৪ জনকে নেয়া হলো পুলিশি হেফাজতে
সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনকারীদের মধ্য থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়।

প্রধান উপদেষ্টার কাছে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন পেশ
পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি। আজ (বুধবার, ২০ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসাথে ছাড়ের সম্মতি আইএমএফের: অর্থ মন্ত্রণালয়
চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসাথে ছাড় করার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশ সম্মত হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি আইএমএফ কর্তৃক চতুর্থ কিস্তির অর্থ ছাড়ে বিলম্বের বিষয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে অর্থ মন্ত্রণালয় এ বক্তব্যে জানিয়েছে।

পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে অর্থ মন্ত্রণালয়ের কমিটি গঠন
গত ১৫ বছরে আওয়ামী সরকারের আমলে পুঁজিবাজারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্তের জন্য একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। আজ (রোববার, ২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর নতুন চেয়ারম্যান মমিনুল ইসলাম
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন সিলিংকের প্রতিষ্ঠাতা ও দাতব্য সংস্থা 'অদম্য ফাউন্ডেশন' এর ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম। আজ (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) এক হাজার ৭৬ তম বোর্ড সভায় পর্ষদ সদস্যরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন৷

ডিসেম্বরে আইএমএফের চতুর্থ কিস্তি ছাড়ে ইতিবাচক সাড়া
৪৭০ কোটি ডলার ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) পর্যন্ত ধারাবাহিকভাবে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বেশকিছু প্রতিষ্ঠানের সাথে বৈঠক করে সংস্থাটি। সবশেষ বৈঠকে আগামী ডিসেম্বরে চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানালেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পর্ষদ ভেঙে দিয়ে আইএফআইসি ব্যাংকের নতুন পর্ষদ গঠন
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি ব্যাংক) পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (বুধবার, ৪ সেপ্টেম্বর) ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর এক চিঠিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আইসিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ
সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু আহমেদ। অর্থ মন্ত্রণালয় থেকে তাকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে। আগামী সোমবার (২ সেপ্টেম্বর) তিনি এ পদে যোগদান করবেন।