
এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি; গ্রেপ্তার ১৩ হাজারের বেশি
আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ হাজার ৯০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (শনিবার, ২৪ অক্টোবর ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিচ্ছে লেবানন সরকার
আকামাবিহীন ও মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য জরিমানা মওকুফ করে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিয়েছেন লেবানন সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজ দেশে ফিরতে দূতাবাসে নিবন্ধন শুরু করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। প্রথম দিনেই নারী, পুরুষ ও শিশু মিলিয়ে তিন শতাধিক প্রবাসী নিবন্ধন করেছেন। দেশে ফেরার সুযোগ পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন বাংলাদেশিরা।

অবৈধ বিদেশিদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া
মালয়েশিয়ায় চলছে অবৈধ বিদেশিদের স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচি। এতে নামমাত্র জরিমানা দিয়ে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ দেশে ফিরতে পারছেন বিদেশিরা। অবৈধ বিদেশি বিরোধী কঠোর আইন প্রয়োগ হওয়ার কাজের সুযোগও সংকুচিত হচ্ছে দেশটিতে। এতে কর্মহীনতা ও প্রতারণার শিকার হয়ে দেশে ফিরছেন বাংলাদেশিরাও।

শেষ হচ্ছে প্রত্যাবাসনের সুযোগ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা
মালয়েশিয়ায় সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসনের সুযোগ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া শুধু জরিমানা দিয়ে দেশে ফেরার এ সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। এরই মধ্যে মালয়েশিয়া ছেড়েছেন ১ লাখ ৮৬ হাজারেরও বেশি বিদেশি নাগরিক।