কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ
কোস্টগার্ডের অভিযানে ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ কোটি ১২ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। আজ (বুধবার, ২৫ মার্চ) সকালে পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।