অপ্রতিমের মরদেহ
বাসার কাছেই চিরশায়িত অপ্রতিম

বাসার কাছেই চিরশায়িত অপ্রতিম

কুমিল্লায় লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে মরদেহ উদ্ধারের পর নিজ বাড়ির পাশের কবরস্থানে চিরশায়িত হলো ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গন্ধমতি এলাকার বাসার কাছেই আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) তাকে দাফন করা হয়।

অপ্রতিমের ঘটনা আমাদের নাড়া দিয়েছে: পুলিশ সুপার

অপ্রতিমের ঘটনা আমাদের নাড়া দিয়েছে: পুলিশ সুপার

কুমিল্লায় শিক্ষকপুত্র অপ্রতিমের ঘটনা হৃদয়বিদারক, ঘটনাটি পুলিশকে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, আমার একাধিক টিম মাঠে নেমেছে। আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে একজন আটক আছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

নিখোঁজের ২১ ঘণ্টা পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক

নিখোঁজের ২১ ঘণ্টা পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক

কুমিল্লায় নিখোঁজের ২১ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিন নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।