চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করলো তালেবান
আফগানিস্তানে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার অন্যতম উপায় কর্নিয়া প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান সরকার। সরকারের পক্ষ থেকে এই চিকিৎসাপদ্ধতিকে ‘অনৈসলামিক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তালেবানের এই আদেশের কারণে প্রতি বছর শত শত দৃষ্টিহীন আফগান নাগরিক অন্ধত্ব দূর করার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।