প্রকাশ পেলো সুস্মিতা আনিস-নিলয়ের গাওয়া ছায়াসঙ্গীর গান ‘অনেক ভালোবেসে’
প্রকাশিত হয়েছে নির্মাতা সোহেল রাজের নাটক ‘ছায়াসঙ্গী’-এর নতুন গান ‘অনেক ভালোবেসে’। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সুস্মিতা আনিস ও নিলয় আহমেদ। আজ (শনিবার, ১৪ মার্চ) সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।