রাজনৈতিক বিবেচনায় ১,৪১৩টি প্লট বরাদ্দে অনিয়মের তদন্তে আইনি ব্যবস্থা
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন আবাসন প্রকল্পে রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া ১ হাজার ৪১৩টি প্লটের মধ্যে পূর্বাচল ও ঝিলমিলের ১ হাজার ৭৪টি প্লটের অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন পাওয়া গেছে। এসব প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।