নারীর প্রতি অনলাইন সহিংসতা রোধে কঠোর পদক্ষেপের অঙ্গীকার সরকারের
দেশে দ্রুত ডিজিটালাইজেশনের প্রেক্ষাপটে নারীরা ক্রমবর্ধমান অনলাইন হুমকির সম্মুখীন। এ প্রেক্ষিতে সরকার ডিজিটাল নিরাপত্তাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। একইসঙ্গে ‘লিঙ্গভিত্তিক ও অনলাইন সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির প্রতি সরকার তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।