অনলাইন রিটার্ন
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

বাংলাদেশে অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সরকারি রাজস্ব বৃদ্ধি করতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (Tax Identification Number - TIN) বা টিন সার্টিফিকেটের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। আপনি যদি নতুন গাড়ি কিনতে চান, ব্যাংক থেকে ঋণ নিতে চান কিংবা ব্যবসা পরিচালনা করতে চান, প্রতিটি ক্ষেত্রেই আপনার একটি বৈধ টিআইএন (TIN) থাকা জরুরি।

এনবিআরের অডিটে পড়েছে ৭২,৩৪১ রিটার্ন: তালিকায় আপনারটি নেই তো? চেক করুন এখনই

এনবিআরের অডিটে পড়েছে ৭২,৩৪১ রিটার্ন: তালিকায় আপনারটি নেই তো? চেক করুন এখনই

রাজস্ব আদায়ে গতি আনতে এবং অডিট প্রক্রিয়াকে মানুষের হস্তক্ষেপমুক্ত করতে এবার কঠোর অবস্থানে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। সংস্থাটি ২০২৩-২৪ করবর্ষের দ্বিতীয় ধাপে ঝুঁকিভিত্তিক মানদণ্ড (Risk-based Criteria) অনুসরণ করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে (Automated System) মোট ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে।

আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে: অনলাইনে বাড়াবেন যেভাবে

আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে: অনলাইনে বাড়াবেন যেভাবে

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filing) শেষ সময় আগামী ৩১ মার্চ। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ইতিমধ্যে কয়েক দফা সময় বাড়ালেও এরপর আর সময় না বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। তবে কোনো যুক্তিসঙ্গত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারলে দুশ্চিন্তার কিছু নেই; করদাতারা চাইলে অনলাইনে আবেদনের মাধ্যমে সময় বাড়িয়ে (Time extension for tax return) নিতে পারবেন।

আয়কর রিটার্ন দাখিলে মিলবে অতিরিক্ত ৯০ দিন, আবেদন করবেন যেভাবে

আয়কর রিটার্ন দাখিলে মিলবে অতিরিক্ত ৯০ দিন, আবেদন করবেন যেভাবে

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filing) সময়সীমা বাড়াতে অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। আজ (সোমবার, ১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, করদাতারা এখন ঘরে বসেই অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় চেয়ে আবেদন করতে পারবেন।

অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর

অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর

ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে। আজ (রবিবার ১৫ মার্চ) এনবিআরের প্রথম সচিব নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

আয়কর রিটার্নে এবার যে ৫টি সুবিধা আপনার টাকা বাঁচাবে!

আয়কর রিটার্নে এবার যে ৫টি সুবিধা আপনার টাকা বাঁচাবে!

যারা এখনো আয়কর রিটার্ন জমা দেননি, তাদের জন্য রয়েছে দারুণ কিছু সুখবর। এ বছর ব্যক্তিশ্রেণির করদাতাদের স্বস্তি দিতে পাঁচটি বিশেষ ক্ষেত্রে নতুন করছাড়ের (Tax Relief) ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। তবে মনে রাখতে হবে, এবার সনাতন পদ্ধতির বদলে অনলাইনে ই-রিটার্ন (e-Return) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

কাদের কাছ থেকে উপহার নিলে কর দিতে হবে না? জানুন এনবিআর-এর নতুন নিয়ম

কাদের কাছ থেকে উপহার নিলে কর দিতে হবে না? জানুন এনবিআর-এর নতুন নিয়ম

আমরা উপহার পেতে বা দিতে পছন্দ করি, কিন্তু আয়কর আইনের (Income Tax Law) মারপ্যাঁচে অনেক সময় এই উপহারই গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue - NBR) উপহারের ওপর কর আরোপের ক্ষেত্রে নতুন সংশোধনী এনেছে (Tax on Gifts and Donations Bangladesh)। এখন থেকে সুনির্দিষ্ট চারটি সম্পর্কের বাইরে যেকোনো উপহার গ্রহণ করলে তার ওপর কর দিতে হবে।

আয়কর রিটার্নে নগদ টাকা কত দেখাবেন? জেনে নিন নিরাপদ সীমা ও আইনি পরামর্শ

আয়কর রিটার্নে নগদ টাকা কত দেখাবেন? জেনে নিন নিরাপদ সীমা ও আইনি পরামর্শ

বর্তমানে সারা দেশে আয়কর রিটার্ন (Income Tax Return) জমা দেওয়ার মৌসুম চলছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে। রিটার্ন প্রস্তুতির এই সময়ে করদাতাদের মনে সবচেয়ে বড় প্রশ্নটি হলো— আয়কর নথিতে হাতে থাকা নগদ টাকা (Cash in Hand) কত দেখানো উচিত?

কতদিন বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা?

কতদিন বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা?

২০২৪-২৫ করবর্ষের ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filing) নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসছে। বর্তমান আইন অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। তবে মাঠ পর্যায়ে রিটার্ন জমার ধীরগতি এবং করদাতাদের সুবিধার্থে এই সময়সীমা (Income Tax Return Filing Deadline) আরও এক মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) এনবিআর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (Official Notification) জারি করা হয়েছে।

পাঁচ শ্রেণির করদাতাদের জন্য এনবিআরের অনলাইন রিটার্ন দাখিল শিথিল

পাঁচ শ্রেণির করদাতাদের জন্য এনবিআরের অনলাইন রিটার্ন দাখিল শিথিল

২০২৫-২৬ করবর্ষে পাঁচ শ্রেণির ব্যক্তির ওপর অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (সোমবার, ১১ আগস্ট) চেয়ারম্যান আবদুর রহমান খান সাক্ষরিত এ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

১৭ লাখের বেশি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

১৭ লাখের বেশি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতা বান্ধবকরণের ফলে ২০২৪-২৫ অর্থবছরে ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছে। এ ছাড়া ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। আজ (মঙ্গলবার, ১ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনলাইন রিটার্ন সন্তোষজনক হলেও সার্বিক জমায় ঘাটতি

অনলাইন রিটার্ন সন্তোষজনক হলেও সার্বিক জমায় ঘাটতি

গেল বছরের তুলনায় এবার অনলাইন রিটার্ন সন্তোষজনক হলেও, সার্বিক রিটার্ন জমা বেশ কম। সব জটিলতা কাটিয়ে বর্ধিত সময়ে সন্তোষজনক টিনধারী আয়-ব্যয়ের হিসাব জমা দেবেন বলে আশা এনবিআরের।