অতিরিক্ত ক্লাস

স্কুল-কলেজে দীর্ঘ ছুটি, অতিরিক্ত ক্লাস নিয়ে যা জানা যাচ্ছে
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ অবকাশ শেষে আগামী ২৯ মার্চ (রোববার) থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান (Reopening of schools and colleges)। তবে দীর্ঘ প্রায় ৪০ দিনের এই ছুটিতে শিক্ষার্থীদের পড়াশোনায় যে বড় ধরনের গ্যাপ বা শিখন ঘাটতি (Learning gap) তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস (Extra classes) নেওয়ার চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রায় মাসখানেক পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম
প্রায় মাসখানেক পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার যে ক্ষতি তা কাটিয়ে উঠতে প্রয়োজনে বাড়তি ক্লাস নেয়া হবে বলছেন শিক্ষকরা।