অঅজকের খবর

অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চাইলেন পিএসসি চেয়ারম্যান
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। আজ (মঙ্গলবার, ১৮ আগস্ট) বিকেলে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত আবেদন জমা দিয়েছন। পিএসসির একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকা জরুরি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ ফিরবে না। দেশে আইনের শাসন ও গণতন্ত্র না থাকলে কেউ নিরাপদ নয়। বিভিন্ন মতভেদ থাকবে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়। জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকা জরুরি।