নেপালে পণ্য রপ্তানি: ট্রানজিট সুবিধা থাকলেও কমেনি ভোগান্তি
১৯৭৬ সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে চুক্তির আওতায় দেশটিতে শুরু হয় পণ্য রপ্তানি। সড়কপথে পণ্য পাঠাতে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেয় ভারত। তবে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পণ্য বোঝাই ও খালাস করতে হয় দু’বার। এতে পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকির পাশাপাশি খরচও বেড়ে যায় কয়েকগুণ। অন্যদিকে, নেপালের শুল্কনীতির কারণেও ব্যবসা সম্প্রসারণ জটিল হয়ে পড়ছে বলে মনে করছেন নেপালে থাকা বাংলাদেশি ব্যবসায়ীরা।