৯০০ গোলের ক্লাবে জাদুকর মেসি
কনকাকাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ন্যাশভিলের বিপক্ষে ক্যারিয়ারের ৯০০ গোল পূর্ণ করলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলী লগ্নে স্পর্শ করলেন ৯০০ গোলের মাইলফলক-যা এক বিরল কীর্তি। তার সামনে কেবলই এখন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।