‘অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলবে না’, হুঁশিয়ারি ইরানের
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করছে বলে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের সেনাবাহিনী। তেহরানের দাবি, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজই এই কৌশলগত জলপথ দিয়ে চলাচল করতে পারবে না। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।