প্যারিসের মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ইমানুয়েল গ্রেগোয়ার
ফ্রান্সের রাজধানী প্যারিসের মেয়র নির্বাচনে বড় জয় পেয়েছেন সমাজতান্ত্রিক দল বা সোশ্যালিস্ট পার্টির নেতা ইমানুয়েল গ্রেগোয়ার। গতকাল (রোববার, ২২ মার্চ) অনুষ্ঠিত দেশব্যাপী মিউনিসিপ্যাল নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে তিনি নির্বাচিত হন।