bidesher khobor

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে বিশ্বাস করা যায় না—হুঁশিয়ারি আমিরাতের
হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরানকে আর বিশ্বাস করা যায় না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। আজ (শুক্রবার, ১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইইউ পণ্যে ১৫ শতাংশ শুল্কারোপে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য চুক্তি
ইউরোপীয় ইউনিয়নের ওপর ১৫ শতাংশ শুল্কারোপ করে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ইউরোপীয় পণ্যের ওপর ১৫ শতাংশ হারে একক শুল্ক আরোপ করা হবে। এর আগে ইউরোপীয় পণ্যে ৩০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।