ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর, আহত ২
পবিত্র ঈদুল আজহায় চার দিকে আনন্দ, উৎসব আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর ব্যস্ততা। কিন্তু এমন আনন্দঘন মুহূর্তেই টাঙ্গাইলের সখিপুরে নেমে এলো এক হৃদয়বিদারক দৃশ্য। পরিবারের হাসি মুহূর্তেই কান্নায় রূপ নিল। ঈদের দিন আর বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থী কাননের।