আকাশে আজ শরতের ‘হারভেস্ট মুন’, দেখা যাবে বাংলাদেশ থেকেও
আকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞান উৎসাহীদের জন্য আজ এক বিশেষ আকর্ষণ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতের আকাশে দৃশ্যমান হতে যাচ্ছে ২০২৬ সালের বহু প্রতীক্ষিত হারভেস্ট মুন (Harvest Moon 2026)। শরতের প্রথম এই পূর্ণিমার চাঁদে থাকবে বিশেষ উজ্জ্বলতা, কারণ এদিন চাঁদ পৃথিবীর তুলনামূলকভাবে অনেকটাই কাছাকাছি অবস্থান করবে (Harvest Moon 2026 Today Supermoon)।