বাবা দিলেন হাজতে; গ্রিলে শার্ট পেঁচিয়ে ছেলের ‘আত্মহত্যা’
মাদকাসক্ত ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এক বাবার শেষ চেষ্টা, ছেলের বিরুদ্ধে নিজেই করেছিলেন মামলা। সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানায় আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) সকালে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তিনি। ছেলেকে থানায় রেখে খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসে জীবনের সবচেয়ে নির্মম সংবাদ। থানা হাজতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার একমাত্র ছেলে।