
কত ক্যারেটের স্বর্ণের অলংকার কেনা লাভজনক, কোথায় ঝুঁকি ও কেনার সঠিক নিয়ম
স্বর্ণ এখন লাখ টাকার উপরে থাকা একটি অত্যন্ত মূল্যবান ধাতু। গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল। বর্তমানে তা কিছুটা কমে প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় কেনাবেচা হচ্ছে। স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরে স্বর্ণের দাম দেশে ১,৩৭০ গুণ বেড়েছে। বাজারে স্বর্ণের আকস্মিক দাম বৃদ্ধির কারণে এর মান, ক্যারেট ও ক্রয়-বিক্রয় নিয়ে ক্রেতাদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে কত ক্যারেটের স্বর্ণের গয়না কেনা সবচেয়ে লাভজনক হবে এবং কোথায় ঠকার ঝুঁকি রয়েছে (Which Gold Karat is Best in Bangladesh 2026)?

ঈদের আগে বাড়লো স্বর্ণের দাম
ঈদের আগে দাম বাড়লো স্বর্ণের। ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ (রোববার, ১৬ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল (সোমবার, ১৭ মার্চ) থেকে নতুন দর কার্যকর হবে।