হরমুজ
হরমুজে টোল থেকে সমঝোতা—বারবার অবস্থান বদলে চাপে ট্রাম্প

হরমুজে টোল থেকে সমঝোতা—বারবার অবস্থান বদলে চাপে ট্রাম্প

ইরানের ফাঁদে পা দিয়ে বারবার হেনস্থা হচ্ছেন ট্রাম্প। হরমুজে চলাচলকারী জাহাজে ২০ শতাংশ টোল বসানোর হুমকি দিয়েও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা স্মারক সইয়ের পর বীরদর্পে উদযাপন করলেও এখন সুর পাল্টে বলছেন এ চুক্তি ব্যর্থ হলে কিছু আসে যায় না। এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের পূর্বাভাস, এবার পরমাণু কর্মসূচি সামনে এনে ইরানকে কোণঠাসা করার শেষ চেষ্টা করবেন মার্কিন প্রেসিডেন্ট।

হরমুজ ইস্যুতে ফের যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বাড়ল তেলের দাম

হরমুজ ইস্যুতে ফের যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বাড়ল তেলের দাম

হরমুজে নিরাপদ চলাচল নিশ্চিতের অজুহাতে দক্ষিণ ইরানের একাধিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। জবাবে বাহরাইন, জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন উল্লেখ করে এতে মদদ না নিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সতর্ক করেছে তেহরান। আর পাল্টাপাল্টি হামলার জেরে ৪ শতাংশ বেড়ে অপরিশোধিত জ্বালানি ব্রেন্ট ক্রুডের দাম ৭৯ ডলারে দাঁড়িয়েছে।

ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম; হত্যাচেষ্টা হলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম; হত্যাচেষ্টা হলে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে দেশটির বিরুদ্ধে হাজারো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি নিয়ে চাপ বাড়ালো যুক্তরাষ্ট্র, আলোচনায় রাজি বলে দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি নিয়ে চাপ বাড়ালো যুক্তরাষ্ট্র, আলোচনায় রাজি বলে দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাত তীব্র হওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে গত মাসে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতি আর কার্যকর নেই বলেও তিনি ঘোষণা দিয়েছেন। গতকাল (শুক্রবার, ১০ জুলাই) হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধের জন্য ইরানের ওপর চাপ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় বিষয়টি ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে এটি বড় ইস্যু হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) ভোরে কুয়েত ও বাহরাইনে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে থাকা আরও মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করা হবে। রয়টার্সের প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে।

হরমুজ নিয়ে আবারও বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

হরমুজ নিয়ে আবারও বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

সমঝোতা স্মারকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে অস্পষ্টতা থাকায় ফের সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র-ইরান। এর জন্য ওয়াশিংটনের কূটনীতিকেই দায়ী করছেন বিশ্লেষকরা। আর আল জাজিরার বিশ্লেষণ, ওয়াশিংটনের সঙ্গে চলমান এই দ্বন্দ্বে তেহরানের সবচেয়ে বড় অস্ত্র হরমুজ প্রণালি। তাই কোনো অবস্থাতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান। অর্থাৎ হামলা করে তেহরানকে চাপে রাখতে চাইলে দিনশেষে লোকশান হবে ট্রাম্পেরই।

হরমুজ নিয়ে পাল্টাপাল্টি দাবি; শান্তি আলোচনায় তেহরান-ওয়াশিংটন

হরমুজ নিয়ে পাল্টাপাল্টি দাবি; শান্তি আলোচনায় তেহরান-ওয়াশিংটন

লেবাননে ইসরাইলি হামলার জেরে ইরানের বিপ্লবী গার্ড কর্পস ফের হরমুজ বন্ধের ঘোষণা দিলেও, জলপথটি সব ধরণের নৌযানের জন্য খোলা আছে বলে দাবি করেছেন ট্রাম্প। আরও হুমকি দিয়েছেন, চুক্তি ব্যর্থ হলে হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করবে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে সুইজারল্যান্ড শান্তি আলোচনায় লেবানন ইস্যুতে জরুরি অধিবেশন রাখার দাবি ইরানের। তেহরান-ওয়াশিংটন প্রতিনিধি দল ছাড়াও আলোচনায় থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান।

হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত; ইরানের দক্ষিণাঞ্চলে পাল্টা হামলা

হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত; ইরানের দক্ষিণাঞ্চলে পাল্টা হামলা

হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানের দক্ষিণাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উপকূলীয় শহর সিরিক ও কেশম দ্বীপে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

হরমুজ খুললেও ইরানের ওপর নিষেধাজ্ঞা উঠবে না: রুবিও

হরমুজ খুললেও ইরানের ওপর নিষেধাজ্ঞা উঠবে না: রুবিও

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেয়া হলেও যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা; বাড়তে শুরু করেছে জ্বালানির দাম

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা; বাড়তে শুরু করেছে জ্বালানির দাম

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় এবং হরমুজ বন্ধের ঘোষণায় একদিনের ব্যবধানে বিশ্ববাজারে আবারো জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। নিম্নমুখী হতে শুরু করেছে শেয়ারবাজারও। এদিকে হরমুজ প্রণালিতে বিকল্প রুটের ঘোষণা দিয়েছে আইআরজিসি। তবে হরমুজ প্রণালি অতিক্রম করতে হলে অবশ্যই নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে এ রুট অনুসরণ করতে হবে বলে বিবৃতি দিয়েছে বাহিনীটি।