বরগুনায় বাড়ছে হামের প্রকোপ; ‘হটস্পট’ ঘোষণার পরও কমছে না সংকট
উপকূলীয় জেলা বরগুনায় গত বছরের ডেঙ্গু মহামারির ক্ষত এখনো শুকায়নি। ১৫ জনের প্রাণহানি আর হাজারো মানুষের ভোগান্তির রেশ কাটতে না কাটতেই জেলাটিতে এবার জেঁকে বসেছে হামের প্রাদুর্ভাব। পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর বরগুনা সদর উপজেলাকে হামের ‘হটস্পট’ ঘোষণা করলেও মাঠপর্যায়ের চিত্র বলছে, সংকট সাধারণ হিসাবের চেয়েও অনেক বেশি গভীর।