
সড়ক সম্প্রসারণের দোহাই দিয়ে গাছ কাটছে বন বিভাগ, তথ্য নেই সড়ক বিভাগের
সড়ক প্রস্তুতকরণের কথা বলে সুনামগঞ্জে ২৫ বছর পুরনো সাড়ে ৪ হাজার গাছ কাটছে বনবিভাগ। অথচ প্রকল্পের বিষয়ে কিছুই জানে না বলছে খোদ সড়ক ও জনপথ বিভাগ। ফলে গাছ কাটা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জের মানুষ। পাশাপাশি গাছ কাটা বন্ধ না হলে বনবিভাগ ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়েছে হাওর ও নদী রক্ষা কমিটি।

শরীয়তপুরে সড়ক বিভাগের জমিতে অবৈধ স্থাপনা, থমকে আছে একাধিক প্রকল্প
শরীয়তপুরে সড়ক বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে ১৪৬টি অবৈধ স্থাপনা। উচ্ছেদ করতে না পারায় সড়ক সম্প্রসারণ, ফুটপাথ ও যাত্রী ছাউনি নির্মাণে কাজ করতে পারছে না সড়ক বিভাগ। এদিকে, পদ্মা সেতু উদ্বোধনের পর শরীয়তপুরে বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ। ফলে শহরবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট। সড়কের পাশে ফুটপাত গড়ে না ওঠায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

মুগদার সড়ক প্রশস্তে ঢাদসিক’র দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান
মুগদা এলাকার প্রধান সড়ক বিশ্বরোড হতে মান্ডা এলাকার হায়দর আলী বিদ্যালয় পর্যন্ত সড়ক সম্প্রসারণের লক্ষ্যে ২য় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ঢাদসিক)।