
জুলাই থেকে আমদানিকৃত মোবাইল ফোনের দাম কেন বাড়ছে, কত টাকা বাড়বে?
আগামী ১ জুলাই, ২০২৬ থেকে দেশের বাজারে আমদানিকৃত অফিশিয়াল স্মার্টফোনের দাম (Official smartphone price in Bangladesh) আরও বাড়তে যাচ্ছে। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে (Proposed budget 2026-27) আমদানিকৃত মোবাইল ফোনের ওপর দেওয়া বিদ্যমান শুল্কছাড়ের মেয়াদ আর না বাড়ানোর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে বৈধ পথে আসা প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।

বৈশ্বিক মেমোরি চিপ সংকট: স্মার্টফোন ও কম্পিউটারের দাম ২০ শতাংশ বাড়ার আশঙ্কা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা ক্রমশ দ্রুত বাড়ায় স্মার্টফোন, কম্পিউটার ও গৃহস্থালি ইলেকট্রনিকস পণ্যের দাম চলতি বছর প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। একইসঙ্গে ডেল, লেনোভো, রাস্পবেরি পাই ও শাওমির মতো প্রতিষ্ঠানগুলো মেমোরি চিপের ঘাটতির কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কাও জানিয়েছে।