কলেরার টিকা দেয়া শুরু ২২ আগস্ট, কীভাবে ও কারা পাবেন?
দেশের স্বাস্থ্যঝুঁকি নিরসনে কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়ার ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী (শনিবার, ২২ আগস্ট) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে প্রথম দফার টিকাদান কার্যক্রম। পরবর্তী ধাপে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় দফার টিকা প্রদান। ১ বছর বা তার চেয়ে বেশি বয়সের সব নাগরিককে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে, তবে গর্ভবতী নারীরা এই কর্মসূচির আওতায় থাকবেন না (Cholera Vaccination Campaign 2026)।