প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন: রাজনৈতিক দলগুলো যা বলছে
ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বললেও প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে বিএনপির সমর্থন পাবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা দেশকে রাজনৈতিক সংকটে ফেলবে বলে মত জামায়াতে ইসলামীর। সংকট মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার পাশে থাকার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের।