স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

রোববার শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে জয়ী এমপিদের শপথ পড়াবেন স্পিকার
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২ সংসদ সদস্যকে (এমপি) শপথ পড়াবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আগামীকাল (রোববার, ১২ এপ্রিল) এ শপথ অনুষ্ঠিত হবে।

বুধবার বেলা ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল (বুধবার) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

স্পিকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি'র সহধর্মিণী মরহুমা দিলারা হাফিজের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ (রোববার, ৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনস্থ মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।