গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫০ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ১৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।