সৌন্দর্যবর্ধন

ঢাকাকে সবুজ ও পরিষ্কার শহর রূপান্তর করা হবে: দক্ষিণ সিটি প্রশাসক
ঢাকাকে সবুজ ও পরিষ্কার শহর রূপান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এসময় ধানমন্ডি লেককে কেন্দ্র করে সুন্দর শহর তৈরি করা হবে বলেও জানান তিনি। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত রোড মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধনের জন্য ফুলগাছসহ ফুলের টব স্থাপন কাজ উদ্বোধনে অংশ নিয়ে এসব বলেন তিনি।

হায়া সোফিয়া মসজিদের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু
ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদের গম্বুজের সংস্কার ও সৌন্দর্যবর্ধনে কাজ শুরু করেছে তুর্কি সরকার। প্রায় ১৫শ বছরের পুরানো প্রাচীন এই স্থাপনায় এবারই বৃহৎ পরিসরে চলবে সংস্কার কাজ। নির্মাণকাজ চললেও মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি ইতিহাস আর ঐতিহ্য পূর্ণ এই স্থাপত্যশৈলী দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।