
সোনাগাজীতে ৪০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড ৩৫ পরিবারের বসতি
ফেনীর সোনাগাজীতে ৪০ সেকেন্ডের টর্নেডোর তাণ্ডবে ৩৫টি পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। আজ (রোববার, ১৯ জুলাই) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যমে স্বরাজপুর গ্রামে হঠাৎ টনের্ডোর আঘাতে এ ঘটনা ঘটে।

ফেনীতে একদিনে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় চলতি মৌসুমে একদিনে এটি সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। আজ (শুক্রবার, ৩০ মে) সকালে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দখল-দূষণের কবলে ফেনীর প্রায় দেড়শো খাল ও শাখা নদী
বিরূপ প্রভাব পড়ছে ভাটির জনপদে
এবার স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীর অন্তত ১৭ লাখ মানুষ। প্রাণ হারান ২৯ জন। নষ্ট হয় সড়ক, স্থাপনা, ফসলসহ বিপুল সম্পদ। জেলার ২৪৪টি খাল ও শাখা নদীর দখল-দূষণের ফলে এই বন্যা ভয়াবহ রূপ নিয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এসব খাল ও নদীর পানি প্রবাহ ঠিক করা না গেলে প্রতিবছর বন্যা ভাসাতে পারে ভাটির এই জনপদ।

ঘূর্ণিঝড় রিমাল: ফেনীর সোনাগাজীতে বিশেষ সতর্কতা
ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে ফেনীর উপকূলীয় এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ফেনীর সোনাগাজীতে অর্ধশত আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।