নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাইকার সৌজন্য সাক্ষাৎ
নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তোমোহিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিলেন।