ঢাকা-সিলেট মহাসড়কের যানজটে আটকা সড়ক উপদেষ্টাও
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশে যানজট এখন নিত্যদিনের চিত্র। মহাসড়কের দুরবস্থাই এই যানজটের কারণ বলে জানিয়েছে পুলিশ। আজ (বুধবার, ৮ অক্টোবর) সকালে বেহাল মহাসড়ক পরিদর্শন করতে এসে নিজেও যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।