
ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে
দেশের শীর্ষ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (সোমবার, ৬ জুলাই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি লেনদেনও বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৯২টি কোম্পানির ৪৪ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৭৯৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬০৩ টাকা।

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, দাম বেড়েছে ২৪৯টি প্রতিষ্ঠানের
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (মঙ্গলবার, ৩০ জুন) সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দিনশেষে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৯টির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টি শেয়ারের দাম।

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, ৮২৮ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি লেনদেনও বেড়েছে। দিনভর ২ লাখ ৬ হাজার ৩৩৯টি লেনদেনের মাধ্যমে ৩৯৫টি কোম্পানির ২৪ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার ৩৮৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ও অন্যান্য সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে টাকার অংকে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৮ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৭২০ টাকা।