কন্যাশিশুর উন্নয়ন ও ক্ষমতায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার
কন্যাশিশুর উন্নয়ন, সুরক্ষা ও ক্ষমতায়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে ডেপুটি স্পিকার এ কথা বলেন। আজ (সোমবার, ৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।