ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২, আহত ৩
ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া এলাকায় সিএনজি-লরির সংঘর্ষে কলেজ শিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল (মঙ্গলবার, ৩১ মার্চ) দুপুরের দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের সদর উপজেলায় দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।