নিষ্ক্রিয়তার এক দশকে সার্ক; নতুন মহাসচিবের নাম প্রস্তাব ভুটানের
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরবর্তী মহাসচিব হিসেবে দাশো সোনাম তোপগের নাম প্রস্তাব করেছে ভুটান। তবে এক দশকেরও বেশি সময় ধরে শীর্ষ সম্মেলন না হওয়ায় কার্যত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে আট দেশের এ আঞ্চলিক জোট।