
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বা রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার। আজ (রোববার, ৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাতের সময় এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চায় যুক্তরাজ্য: সারাহ কুক
বাংলাদেশের নতুন অধ্যায়ে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ অব্যাহত রাখার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নির্বাচন বিষয়ে সিইসির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: সারাহ কুক
ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব জানান তিনি।

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) সকালে ঢাকার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন।

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করে এক বৈঠকে মিলিত হন। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) সকাল ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।

'গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে আছে যুক্তরাজ্য'
জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি আরো বলেন, 'গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে আছে যুক্তরাজ্য।' এসময়, সুন্দর বাংলাদেশ গঠনে সব ধরনের সংকীর্ণতা থেকে বের হবার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার
বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে বৈঠক শেষে এ কথা জানান ব্রিটিশ হাইকমিশনার।